বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে: ড. সালেহউদ্দিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল

নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

নীলফামারী জেলায় বসন্তের আকাশে দেখা দিয়েছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা জেলা। হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে আবারো শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে কৃষকের সরিষা-আলুসহ আম-লিচুর মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ফলে লোকজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে কুয়াশার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে কর্মজীবীরা কাজে যেতে পারেননি। ফাগুনের এই বৃষ্টি কিছুটা হলেও ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। আর কয়েকদিন পর যে আলু তুলবেন কৃষকরা সেই আলু পানি পেয়ে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও সরিষা-আলুসহ আম-লিচুর মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক। সকালের বৃষ্টিতে স্কুলে যেতে পারেনি শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com