শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কমেছে আগুনের ভয়াবহতা, চলছে পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। গুদামে থাকা সব চিনি এরই মধ্যে গলে গেছে, এখন সেগুলো জ্বলছে। আগুন পুরোপুরি নিভতে ভোর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, ভয়াবহ যে আগুন ছিল, সেটি নিয়ন্ত্রণে এসেছে। এখন গুদামের ভেতরের আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

সোমবার বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। শুরুর দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড।

আগুনে মোহাম্মদ আলম নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com