সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার

গ্যাসের অভাবে উৎপাদন করা যাচ্ছে না ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ

  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার পঠিত

গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন করা যাচ্ছে না ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। রাষ্ট্রায়াত্ব এই বিদ্যুৎকেন্দ্রের আশুগঞ্জে ছয়টি ইউনিট। এর বেশিরভাগই নতুন ও সর্বাধুনিক প্রযুক্তির।

আধুনিক প্রযুক্তির হওয়ায় এসব কেন্দ্রের উৎপাদন দক্ষতা যেমন বেশি তেমনিভাবে জ্বালানি খরচও কম। সব মিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ৬-৭ টাকা। দেশের সবচেয়ে বড় এই পাওয়ার হাবের উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ছয়শ মেগাওয়াট। তবে গ্যাসের অভাবে চারশ মেগাওয়াট উৎপাদনই করা যাচ্ছে না। দৈনিক গ্যাসের চাহিদা ২৩০ মিলিয়ন ঘনফুট। যা দিতে পারছে না পেট্রোবাংলা।

অন্যদিকে, আর্থিক সংকটেও ভুগছে রাষ্টায়াত্ব এই কোম্পানি। পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রির বিল বাকি চার হাজার কোটি টাকারও বেশি। ফলে এখন ঋণ নিতে হচ্ছে আশুগঞ্জ পাওয়ার কোম্পানিকে।

আশুগঞ্জ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা বলেন, বর্তমানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে কেন্দ্রটির সক্ষমতা ১৬০০ মেগাওয়াট। গ্যাসের অভাবে বাকি ৪০০ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যেহেতু গ্যাস কম পাওয়া যাচ্ছে তাই কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ট্রান্সমিশনেরও কিছু সমস্যা রয়েছে। তবে গ্যাস সরবরাহ বাড়ানোরও তাগিদ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com