বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

এবার কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে কাজলরেখা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’ সিনেমাটি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । তবে বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ‘কাজলরেখা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্সের পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটিকে।

এবার ‘কাজলরেখা’ স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার বড় পর্দায় মুক্তি পাচ্ছে আজ। প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও আমেরিকার ১৭টি প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরও থিয়েটার যোগ হতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

অলিউল্লাহ সজীব বলেন, ‘যারা প্রবাসে থাকেন, বহু ভাষা ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। তাদের মাঝে ‘কাজলরেখা’ সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।

ছবিতে রয়েছে দুই ডজন গান। সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াথ রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com