রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হবে। আর তা শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে ভোটারের উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে। গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাই নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের আবেদন পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে।

এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে এরমধ্যে ৬ জন প্রার্থীর দুইজন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

এর ফলে এবারের নির্বাচনের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এই চার প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com