রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি : নিউইয়র্কের গভর্নরের সহকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডা সান (৪১)। তার স্বামী ক্রিস্টোফার হু (৪০)’কেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বিবৃতিতে বলা হয়েছে, “নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মরত লিন্ডা সান চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। এর মাধ্যমে তিনি এবং তার স্বামী ক্রিস্টোফার হু (৪০) লাখ লাখ ডলার উপার্জন করেছেন।”

২০২১ সালে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ পদে লিন্ডা সানকে নিয়োগ দেন নিউইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোচুল। এর আগে ক্যাথির পূর্বসূরী গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর আমলেও একই পদে ছিলেন তিনি।

এফবিআইয়ের অভিযোগে সানের বিরুদ্ধে চীনের সঙ্গে বছরের পর বছর ধরে ‘সক্রিয় গোপন সম্পর্ক’ রক্ষা করা, ভিসা জালিয়াতি, তথ্য ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী হু’র বিরুদ্ধে আনা হয়েছে শুধু অর্থপাচারের অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর এবং নিউইয়র্ক রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একাধিকবার চিঠি দিয়েছেন লিন্ডা সান। এমনকি নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সরকারি নথিও তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীনে পাচার করেছেন।

তাইওয়ানের প্রতি বৈরী ছিলেন লিন্ডা। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাইওয়ানের কর্মকর্তারা যেন নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাৎ বা বৈঠক তিনি ঠেকিয়ে রাখতেন বলেও অভিযোগ এসেছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান আইন কর্মকর্তা ব্রেওন পিস সাংবাদিকদের বলেন, লিন্ডা সান চীনের একজন উচ্চপর্যায়ের গুপ্তচর ছিলেন এবং এই গুপ্তচরবৃত্তির মাধ্যমে কয়েক কোটি কোটি ডলার উপার্জন করেছেন তিনি। সেই অর্থের একটি অংশ নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে রেখেছেন, বাকি অর্থ দিয়ে নিউইয়র্কসহ অন্তত ৩টি অঙ্গরাজ্যে দামী সম্পত্তি কিনেছেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com