রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

বিমানবন্দরে হয়রানি বন্ধে এনবিআরের নির্দেশনা

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমানবন্দরে অকারণে লাগেজ খোলাসহ যেকোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রবাসীদের অধিকতর সেবা নিশ্চিতের অনুরোধ জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির প্রেক্ষিতে সম্প্রতি দেশের সব বিমানবন্দরের কাস্টমস শাখার জন্য নতুন এ নির্দেশনা জারি করেছে এনবিআর। এতে দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রবাসীদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এয়ারপোর্টে প্রবেশের পর কয়েকবার লাগেজ খোলা, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা, বেল্ট-মানিব্যাগ-জুতা-ল্যাপটপ-মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনে-অপ্রয়োজনে চেক করার অভিযোগ আছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অথচ বিদেশে স্ক্যানিং মেশিনের মাধ্যমেই যাবতীয় চেকিং শেষ করা হয়ে থাকে। এতে কোনো ভোগান্তি হয় না। দীর্ঘদিন ধরেই দেশের বিমানবন্দরগুলোতে ভোগান্তিমুক্ত পরিবেশ দাবি করছিলেন রেমিট্যান্স যোদ্ধারা।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ জারির পরও যদি প্রবাসীদের কোনো ধরনের হয়রানি করা হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এনবিআর।

এর আগে এনবিআরে পাঠানো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, বাংলাদেশি প্রবাসী কর্মীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। সরকার প্রবাসী কর্মীদের বিদেশ গমন সহজ করতে এবং অধিকতর সেবা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিদেশ থেকে আগমন এবং বিদেশে যাওয়ার সময় দেশের সব বিমানবন্দরে অকারণে লাগেজ খোলাসহ যেকোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com