বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ফুটবলের উন্নয়নে আর্জেন্টাইন ক্লাবের সফর চান পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবাংলাদেশের ফুটবল কোচ ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে অবদান রাখতে আর্জেন্টিনার কোনো ফুটবল ক্লাব ঢাকায় সফর করতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেয়ো কেসা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

পোস্টে জানানো হয়, বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।

ফুটবল সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের খেলার মান বৃদ্ধির জন্য তারা অবদান রাখতে পারে। এজন্য আর্জেন্টিনার কোনও ফুটবল ক্লাব ঢাকা সফর করতে পারে।
দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ্বালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।

উপদেষ্টা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে আর্জেন্টিনার অবদানের প্রশংসা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশের অবস্থানের পক্ষে অব্যাহত সমর্থনের অনুরোধ জানান। উভয়পক্ষ মনে করে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com