বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ঢাকায় রাতভর বৃষ্টি, চলবে আজও

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ স্থল নিম্নচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপ হয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কক্সবাজারের। নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। বৃষ্টিপাতের এ ধারা রোববারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার।

সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। তাতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরো বেড়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com