শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ গাছের সঙ্গে ধাক্কা লেগে কলম্বিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল: বিমান বাহিনী কর্মজীবী নারীদের শিক্ষাবঞ্চিত শিশু উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম- ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন

ইউরিন ইনফেকশনের কারণ হতে পারে ফ্রিজের খাবার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

 লাইফস্টাইল ডেস্কঃইউরিন ইনফেকশনের আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেড়ে চলেছে সারাবিশ্বে। গত ৩৫ বছরে ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়া এবং এর ফলে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ফ্রিজে রাখা খাবার খাওয়ার কারণে রেচন অঙ্গ মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই) হতে পারে। ওয়ান হেলথ এর একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের এই মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ই-কোলাই দ্বারা দূষিত মাংস ইউরিন ইনফেকশন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। সাধারণত মুরগী এবং টার্কি পণ্যে এক্সটেন্ডেড-স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ ব্যবহার করা হয়। ঠিকমতো রান্না না করা হলে এর থেকে ই-কোলাই তৈরি হতে পারে। এতে অন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যেতে পারে, যা পরবর্তীতে রেচনপ্রক্রিয়ায় ছড়িয়ে যায়।

সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ যৌন কার্যকলাপের প্রতি উদাসীনতার কারণে ইউরিন ইনফেকশন হতে দেখা যায়। এবার, ইউরিন ইনফেকশন হওয়ার নতুন এই কারণটি সামনে এসেছে। এই সমস্যা এড়াতে করণীয়-

১.পোল্ট্রি এবং মাংস থেকে ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যথাযথ তাপে এবং ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে।

২. মাংস এবং সবজি বা অন্যান্য খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড, ছুরি এবং পাত্র ব্যবহার করুন। কাঁচা মাংস কাটার পর ভালোভাবে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।

৩. পচনশীল খাবার দীর্ঘদিন হিমায়িত করে রেখে খাবেন না। যেসব খাবার ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে পচনশীল তাদের জমে থাকা অবস্থায় ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তবুও এরমধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি থেকেই যায়, তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ধরনের খাবার খেয়ে নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com