মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন দাবিদাওয়ার ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙ্গে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙ্গে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ট্রাফিক পক্ষ চলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন যানবাহনের দ্বারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিনতর হয়ে পড়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে।

তিনি আরও বলেন, বৈধ–অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঢাকা শহরসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্র–জনতা স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক দিন সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়ে একটি গবেষক দল কাজ করছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই এটি চালু হবে। শুধু সরকার বা রাষ্ট্রের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরীর বসবাসকারী সবার সম্পৃক্তকরণ।

প্রথম অবস্থায় ট্রাফিক পক্ষে প্রায় তিন শ জন ছাত্র কাজ করবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের একটা সম্মানীও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com