শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সরকার পতনের ঢেউ সিরিয়ার ফুটবলেও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ ২৪ বছর ধরে সিরিয়ার শাসনকেন্দ্রে থাকা বাশার আল আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন ১২ দিনের বিপ্লবে। বাংলাদেশের পর ২০২৪ সাল দেখল আরও এক শাসনের পতন। দীর্ঘদিনের এই শাসনের অবসানের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়াতে। পুরাতনকে ছেড়ে নতুন কিছু বরণ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে একেবারে শুরুর দিকেই আছে সিরিয়ার ফুটবল। বদলে গেছে দেশটির ফুটবল দলের লোগো ও জার্সি।

এ দুটিতে লাল রঙের পরিবর্তন করা হয়েছে সবুজ রং দিয়ে। সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লোগো প্রকাশ করেছে, যেখানে সবুজ রং ব্যবহার করা হয়েছে। এদিকে সিরিয়ার ফুটবলের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেইজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তন, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত। ’

সিরিয়ার ফুটবল দল অবশ্য শক্তিশালী। ফিফা র‌্যাংকিংয়ের ৯৫তম স্থানে রয়েছে তারা। ২০১২ সালে তারা পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি জিতেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com