শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ আয়োজন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ

একাত্তরের বিজয় আসলে চব্বিণের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছেঃ নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার ১৬ ডিসেম্বর সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ২০২৪ সালের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com