বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই। দুটো একসঙ্গেই চলতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকমকর্মীদের নিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।

অন্তর্বর্তী সরকারের গঠিত ৪টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। ‘দ্বিতীয় সরকার’ যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর আলোচনা করবে। তারপরই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনোটিই গ্রহণযোগ্য হবে না। অতি অল্প সময়ে নির্বাচনের মধ্যে দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব অল্প সময়ে মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com