বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সব দলের কাছ থেকে দলিলে সই নিলে সুষ্ঠু নির্বাচন সহজ হবে: সিইসি

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেকটা দলের কাছ থেকে দলিলে সই নিতে পারে ঐক্যমত কমিশন। তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে।

রোববার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবসের এক আলোচনা সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিইসি। এছাড়া উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন । ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।

আলোচনা সভা শেষে সিইসি বলেন, ভোটসন্ত্রাস করে আপাত জেতা যায়। কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্নদলের বিপরীতমুখী বক্তব্যে কমিশন চিন্তিত নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

এসময় এবার ভোটারদের ভোটে ফেরার আগ্রহ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এরপরেও ভোটার নিবন্ধিত হবে বলে জানান তিনি।

নির্বাচনের মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কমিশন; এমনটা উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা কাম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com