বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে যেভাবে বানাবেন পাকা আমের মালাই কুলফি মস্তিষ্কের অসুখের যেসব লক্ষণ দেখা দিতে পারে চোখে যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনছে সরকার ৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন সাভারের বাখুত্তায় আলোচিত শাহাদাত মৃত্যুর ঘটনায় নতুন আনিছ আসামি বিএনপির নেতা জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র বিক্ষোভ শুক্রবার,৩ জুলাই বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে চোরাই মালামালসহ পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা !

  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখঠাকুরগাঁও :ঠাকুরগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে নাসির নামে এক যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে নিহতের পরিবার। বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের পৌরসভার ছিটচিলারং এলাকার মোঃ সিদ্দিকীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নাসিরের পিতা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। ১১ মার্চ মঙ্গলবার রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে।

রাতে আমি তাকে বলেছিলাম, তোমার সব ঋণ আমি শোধ করে দেবো। কিন্তু সে বলল, বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব। স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com