বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ১৫ আগস্টের প্রেক্ষাপটে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকেই কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কঠোর অবস্থান দেখা গেছে।

তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা।

এছাড়া (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দুই-এক জনকে চড়-থাপ্পর, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com