বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিয়োগ পরীক্ষায় অসদুপায় রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জিরো টলারেন্স

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

হাফসা আক্তার :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে বেলা ৩.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ০১ জন এবং কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজে ০২ জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ০৪ জনকে গ্রেফতার পূর্বক সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এর মধ্যে প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে অংশগ্রহণের দায়ে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়াও, একজন প্রার্থীর নিকট থেকে নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। উপর্যুক্ত ঘটনাসমূহে মোট ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রানী বিশ্বাস (রোল: ১১০১২৯২৫), সাথী (রোল: ১১০১৪৬২১), মোঃ মেহেদী হাসান (রোল: ১১০০৫৬৭৩), জি. এম. শরিফুল ইসলাম (রোল: ১১০০৬০২২), মোঃ রাজু আহমেদ (রোল: ১১০০৫৪০০) এবং আল-আমিন (রোল: ১১০০৩০৮৮) কে বহিষ্কার করা হয়।

এছাড়া, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মোঃ সোহাগ হোসাইন (রোল: ১১০১৬০৮৬) ও শাকিল খান (রোল: ১১০০১২৯৭)-কে বহিষ্কার করা হয়। পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মোঃ সাইফুল ইসলাম (রোল: ১১০১৭৩৭১) কে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মোঃ সিদ্দীক আলী (রোল: ১১০১৪১২৪)-এর পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, মোঃ রায়হান হোসাইন (রোল: ১১০০৬৬১৩)-এর পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলী (রোল: ১১০০৪৭১২)-এর এডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে।

তদুপরি, মূল প্রার্থী সুমন আলী (রোল: ১১০০৪৭১২) পূর্বোক্ত ব্যক্তি রানা মিয়ার সাথে যোগসাজশে পরীক্ষা দিতে আসায় তার পরীক্ষাও বাতিল করা হয় এবং তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পূর্বেও এ ধরনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে থানায় মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com