শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের বিজয় নিশ্চিত, শুধু রায়ের অপেক্ষা: সাদিক কায়েম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের বিজয় সুনিশ্চিত। জনগণ ইতোমধ্যেই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন কেবল আগামী ১২ তারিখে সেই চূড়ান্ত রায়ের আনুষ্ঠানিক ঘোষণা বাকি।’

 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় উত্তরার মুগ্ধ মঞ্চে উত্তরা ইয়ুথ সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ১৮ মিটস দ্য জুলাই হিরোস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে, রাত ৯টায় উত্তরার ১২/১৩ মোড় থেকে আরিফুল ইসলাম ও সাদিক কায়েমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়।

 

সাদিক কায়েম বলেন, ‘আরিফুল ইসলাম ভাই দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সামনে থেকে ও নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন্টারনেট ব্ল্যাকআউট ও কারফিউয়ের মতো সংকটময় সময়ে তিনি সবার সঙ্গে সমন্বয় করেছেন। এছাড়া জুলাই পরবর্তী দেড় বছর তিনি সবসময় জনতার কাতারেই ছিলেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলেছেন এবং নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।’

 

তিনি বলেন, ‘আরিফুল ইসলাম উত্তরার মাটি ও মানুষের নেতা। তিনি এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং উত্তরাবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিনিধিত্ব করবেন। তাই আরিফুল ইসলাম ভাইকে বিজয়ী করে ১১ দলীয় জোটের নেতা ও আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে এই আসনটি উপহার দিতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘এবারের নির্বাচনে তরুণ ভোটাররা কথা ও কাজের মিল দেখেই সিদ্ধান্ত নেবে। যারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে, সংস্কারের পক্ষে থাকবে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে- তাদেরকেই তরুণরা ভোট দিবে।’

 

সাদিক কায়েম বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানের পর দেড় বছর ধরে চাঁদাবাজি করেছে, পাথর মেরে মানুষ হত্যা করেছে, আমাদের বোনদের ধর্ষণ ও হত্যা করেছে- তাদের ওপর জনগণের আর কোনো আস্থা নেই। তরুণ সমাজ তাদের বিশ্বাস করবে না।’

 

তিনি বলেন বলেন, ‘বাংলাদেশের তরুণরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে- তারা ১১ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাবে, ইনশাআল্লাহ। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে তা প্রমাণ করেছে। আরেকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরাজয়ের ভয়ে ষড়যন্ত্র করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com