শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

সাতক্ষীরা – ১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

 

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ধানের শীষের প্রার্থী পক্ষে তালা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা – ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তালা সদর ইউনিয়নের ৪৩ নং মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে বেলা ২ টার দিকে ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়, যা পূর্ব পরিকল্পিত কারচুপির অংশ বলে দাবি করা হয়।

 

তিনি আরও বলেন, দুপুরের পর ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোটগ্রহণ করা হয়। এতে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যান। পরে আগে থেকে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মো. মহব্বত আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, গাজী সুলতান আহমেদ, মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাইদ, মারুফুল ইসলাম মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com