শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

 

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি নেছার আহমেদ নুহুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. সোহেল গাজী, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা সহ দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com