বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী দাবি না মানলে গভর্নরের পদত্যাগে আন্দোলনে নামার হুঁশিয়ারি রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ ও গোপনীয়’ বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাংবাদিকদের সঙ্গে ইফতার ও উন্মুক্ত মতবিনিময়: উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমকে পাশে চান এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়: মির্জা ফখরুল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চূড়ান্ত তথ্য সংগ্রহের নির্দেশ ইসলামিক ফাউন্ডেশনের ১২ কেজির সিলিন্ডার ১৩৪১ টাকা হলেও গোদাগাড়ীতে ভিন্ন চিত্র;সিন্ডিকেটের কারসাজিতে জিম্মি সাধারণ ক্রেতা! বেশি দামে বিক্রির অভিযোগ পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১২ কেজির সিলিন্ডার ১৩৪১ টাকা হলেও গোদাগাড়ীতে ভিন্ন চিত্র;সিন্ডিকেটের কারসাজিতে জিম্মি সাধারণ ক্রেতা! বেশি দামে বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:

 

 

রাজশাহী জেলা প্রতিনিধি: ২৫ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে এই সুফল পাচ্ছেন না রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধারণ মানুষ। সরকারি দামের তোয়াক্কা না করে স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে প্রতি সিলিন্ডারে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

​বাজারের বর্তমান চিত্র ​বিইআরসি’র নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৩৪১ টাকা। অথচ গোদাগাড়ী পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এই গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত দামে।

 

​ক্রেতাদের ক্ষোভ ও অভিযোগ ​গোদাগাড়ীর স্থানীয় ক্রেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, যখনই দাম বাড়ে, মুহূর্তের মধ্যেই বাজারে তা কার্যকর হয়। কিন্তু দাম কমার ঘোষণা এলেও বিক্রেতারা তা মানেন না। তাদের অভিযোগ, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে গ্যাস স্টক করে রেখেছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছেন।

 

​একজন ভুক্তভোগী ক্রেতা বলেন, সরকার দাম কমাল ১৫ টাকা, কিন্তু বাজারে আমাদের কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকার উপরে। দাম বাড়লে সাথে সাথে বাড়ে, কিন্তু কমলে ডিলাররা বলে আগের কেনা মাল শেষ হয়নি।

​কেন এই দাম সমন্বয়?

 

​বিইআরসি জানিয়েছে, এনবিআর এলপিজির ওপর উৎপাদন-পর্যায়ের ভ্যাট প্রত্যাহার এবং আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করায় এই দাম কমানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বর্তমানে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১১১ টাকা ৭৯ পয়সা।

 

​সরবরাহ সংকট ও বাড়তি মুনাফা

​বিগত দুই মাসেরও বেশি সময় ধরে এলপিজির সরবরাহ-সংকটকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী এই অরাজকতা চালাচ্ছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নিলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ সাধারণ গ্রাহকদের।

​অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা এবং সরকারি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com