শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:

 

 

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক, | ২৭ফেব্রুয়ারি ২০২৬| রাজশাহী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা নিঝুমপল্লী এলাকায় চাঞ্চল্যকর বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১. মোঃ মিলন ওরফে মিলু (৫২) – (মামলার ১ নং আসামি)২. মোঃ সুমন (১৯) – (মামলার ২ নং আসামি)

 

৩. মোঃ কাওছার হোসেন (২৫) – (মামলার ৩ নং আসামি)

 

৪. মিল্টন (৩০) – (মামলার ৫ নং আসামি)

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ২৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিরা বাহারুল ইসলামের নিজ বাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি বিকেলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

 

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (সিপিএসসি) এবং র‍্যাব-১ (সিপিএসসি)-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর মধ্যরাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

র‍্যাব আরও জানায় যে, অপরাধ দমন এবং জননিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com