শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় মন্ত্রী দীপেনের উন্নয়ন পরিকল্পনা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তিন পার্বত্য জেলায় বিশেষ উন্নয়ন খাদকে নিশ্চিত করতে অচিরেই ছয় মাসের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের পর এই প্রথম নিজ সংসদীয় আসন রাঙামাটি সফরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারী দুপুর দেড়টায় রাঙামাটি জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দীপেন দেওয়ান এ কর্মপরিকল্পনার কথা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিশেষ উন্নয়নের জন্য চমক সৃষ্টি করতে তিনি বলেন, আমরা এসব কর্মপরিকল্পনার কাজ শুরু করে দিয়েছি। ছয় মাসের এ বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে বলে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন।’

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পাহাড়ে কোনো ধরণের বৈষম্য বরদাশত করা হবে না বলে তিনি সতর্কতা অবলম্বন করার নেতাকর্মীদের উদ্দেশ্যে সচেতন থাকতে বলেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতের সমন্বিত উন্নয়নই সরকারের একমাত্র অগ্রাধিকারের ভিত্তি।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এর আগে রাঙামাটির প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছেন সড়কের দুই পাশে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com