বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল রাজিহারে ঈদগাহ মাঠ সংস্কার কাজের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী দিনাজপুরের বিরামপুরে বিষ প্রয়োগে ধান নষ্টের অভিযোগ: তিন বছরেও মেলেনি প্রতিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী বিস্ফোরণ এড়াতে এসির যে শব্দ-গন্ধ উপেক্ষা করবেন না ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়

বগুড়ায় মিছরি ও সেমাই কারখানাকে জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মিছরি উৎপাদন এবং ফাংগাসযুক্ত দই সংরক্ষণের অভিযোগে একটি খাদ্যপণ্য কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার শেরপুর উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত ‘নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস’-এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কালিযুক্ত কাগজে সেমাই রাখা হচ্ছিল এবং সেমাই সংরক্ষণের খাঁচাগুলো ছিল ময়লা ও জীবাণুযুক্ত। ফ্রিজে ফাংগাসযুক্ত কাপ দই রাখা এবং নন-ফুড গ্রেড প্লাস্টিকে দই সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের মান নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় ছিল জেলা পুলিশের একটি দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com