শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

পিরোজপুরের ’জিয়ানগর উপজেলা’ জিয়ার নামেই থাকছে

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

অবশেষে জেলার ইন্দুরকানীর নাম পরিবর্তন করে ’জিয়ানগর’ উপজেলা হিসেবে নামকরণ করা হয়েছে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে উপজেলাটির নাম পুনর্বহাল হওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিয়ানগরে আনন্দ মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে দলের নেতা-কর্মী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

২০০২ সালের ১৭ এপ্রিল বেগম খালেদা জিয়ার জোট সরকারের আমলে জেলার ইন্দুরকানী থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ‘জিয়ানগর’ নামকরণ করে গেজেট প্রকাশিত হয়।ঐ বছরের ২১ এপ্রিল জিয়ানগর সফরকালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেন।

কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি জিয়ানগর বাদ দিয়ে এর নাম ইন্দুরকানী উপজেলা হিসেবে ঘোষণা করে। তখন এই নাম পরিবর্তন নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবি উঠে। তখন স্থানীয়ভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে পিরোজপুর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার  মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এরই প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হাফিজুর রহমান।

নাম পরিবর্তনের বিষয়ে জিয়ানগর উপজেলা বিএনপি’র সভাপতি ফরিদ আহম্মেদ বলেন, জিয়াউর রহমানের নামের প্রতি ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা জিয়ানগরের নাম পরিবর্তন করেছিল। শেখ হাসিনার পতনের পর আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাই। তারই ফলশ্রুতিতে আজকে আমরা জিয়ানগর নামটি ফেরত পেয়েছি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে জিয়ানগর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com