শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

ডাসকো’র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

ধামইরহাটে  ডাসকো’র ব্যবস্থাপনায় ইউনিয়ন নারী প্ল্যাটফর্ম এর আয়োজনে এবং ‘হেকস ইপার’ এর অর্থায়নে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮মার্চ বেলা ১১টায় ১নং ধামইরহাট ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধামইরহাট ইউনিয়ন নারী প্লাটফর্মের আয়োজনে  ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমের নেতৃত্বে বিভিন্ন নারীদের অংশগ্রহনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ত করেন ধামইরহাট ইউনিয়ন নারী প্ল্যাটফর্মের সভানেত্রী মেরি মুরমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান এটিএম বডিউল আলম। আরো বক্তব্য প্রদান করেন ডাসকো (DASCOH) এর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) ইমরান হোসেন ও রুবিয়া খাতুন।   “আজকের পদক্ষেপ, আগামির সুবিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” প্রতিপাদ্য বিষয়কে ধরে সমাজের সকল মানুষকে দায়ীত্তশীলতার সাথে কাজ করতে বক্তাগন আহবান জানান। নারী নেতৃত্ব শক্তিশালী করতে ডাসকো থ্রাইভ প্রকল্পের আওতায় ধামইরহাট নারী প্ল্যাটফর্ম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com