মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে সাফল্যের জন্য মরিয়া বাংলাদেশ : মিরাজ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নিম্নআয়ের পরিবারের সুরক্ষায় ডিএনসিসি’র ফ্যামেলি কার্ড বিতরণ শুরু খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ দ্রুত আইন হিসেবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস করার দাবিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আবেদনপত্র হস্তান্তর করা হয়।

চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, যুবক, নারী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নাগরিকের পক্ষ থেকে তামাকবিরোধী সংগঠন ঢাকা আহ্ছানিয়া মিশন, ডর্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, প্রজ্ঞা, পিপিআরসি এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) যৌথভাবে এই আবেদনপত্র জমা দেয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশে ক্যান্সার, হৃদরোগ ও ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ তামাক ব্যবহার। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মৃত্যুবরণ করে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী ও শক্তিশালী করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। তবে, অধ্যাদেশটি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গৃহীত না হলে তা বাতিল হয়ে যাবে।

তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, শিশু, নারী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে অধ্যাদেশটি দ্রুত আইন হিসেবে পাস করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com