শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত

মামুন হোসেন, বিশেষ প্রতিনিধি,যশোরঃ

 

 

 

এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে । তাকে মুক্ত করার জন্য তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে । আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হচ্ছে। আবিদ যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের গ্রামীণফোনের মার্কেটিং সেলস পদে চাকরিরত। এঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

আবিদ হাসান এর স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেছেন, বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হন। দুপুরে তাকে ফোন দিয়ে জানায় দুপুরে খাবারের জন্য দোকানে যাচ্ছে। তারপর থেকে আর কোন যোগাযোগ নেই। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে আবিদ হাসান এর অবস্থান জানতে চাওয়া হয়। বলা হয় দুপুরে খাবারের জন্য বের হয়েছে আর অফিসে ফেরেনি। সংবাদ পেয়ে তিনি তার স্বামীর মোবাইল ফোনে কল দেয়ার চেষ্টা করেন কিন্তু বন্ধ পান। বিষয়টি তিনি তার পরিবারের সকল সদস্যকে জানান।

 

রাত ৯ টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল নাম্বারে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই তার স্বামী কান্না জড়িত কন্ঠে তাকে বাঁচানোর আকুতি করেন। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে বলা হয় “এখনই ১ লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, তা না দিলে আবিদকে মেরে ফেলবো।” আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও টাকা চেয়ে ম্যাসেজ করা হয়। আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে বলে অপহরণকারিরা জানায়। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে একাধিকবার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনি (মিনি খাতুন) কোতোয়ালি থানা লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, বিষয়টা নিয়ে পুলিশ খোঁজখবর করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com