শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দুঃস্থ, অসহায় ও গরীব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।

 

আজ বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ সকালে রামগড় জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম।

 

অনুষ্ঠানে উপজেলার দুঃস্থ, অসহায় ও গরীব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান প্রদান, একটি মসজিদের নির্মাণকাজের জন্য আর্থিক অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এবং কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

বিজিবির সূত্রে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com