শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঝিনাইদহে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও শিল্প পরিবার ‘জোহান পরিবার’ এর পক্ষ থেকে এসব খাদ্যসামগী বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের আরাপপুরে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জোহান অ্যাগ্রো ও জোহান ড্রিম ভ্যালির মালিক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ দিন সকাল থেকেই ঝিনাইদহ শহর ও আশেপাশের এলাকা থেকে কার্ডধারী সুবিধাভোগীরা বিতরণ স্থলে আসতে শুরু করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল, এক কেজি চিনি ও এক কেজি সেমাই বিতরণ করা হয়।

ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে আরও সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তারা।

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে প্রতিটি ইবাদত বন্দেগির সওয়াব বহুগুণ বেশি। এ মাসে বেশি বেশি দান-সদকা করা উচিত।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আজকের এই উদ্যোগ। ধনী-গরিব সকলের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com