শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে “উত্তম মেষপালক”গীর্জা ঘরের জাঁকজমকপূর্ণ আশীর্বাদ ও উদ্বোধন নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ বিএনপি কাজ করে জনগণের জন্য : চৌধুরী নায়াব ইউসুফ এমপি উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টপ তিন অর্ডার ব্যাটারকে ফিরিয়ে শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। লিটন দাসের মারা চার ঠেকাতে গিয়ে গুরুতর চোটে পড়েন পাকিস্তানের হুসাইন তালাত। পরে অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে।

বাংলাদেশ ইনিংসে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে অফ-সাইডে খেলেন লিটন দাস। কাভার থেকে বলের পেছনে ছোটেন ফিল্ডার তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে বল সরাতে গিয়ে কাঁধে চোট পান তিনি।

মাঠে তালাতকে প্রাথমিক চিকিৎসা দেয় পাকিস্তান মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পর চোটের গভীরতা বুঝতে স্ট্রেচারে করে স্টেডিয়ামের গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় তালাতকে।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তালাতের আঘাতের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com