রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’ প্রতিপাদ্যে জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার  বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার। এই আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমেই বাজারে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারি। এসময় তিনি আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের সততা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুমি রাণী মিত্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com