রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

​মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ১৫ মার্চ ২০২৬
​রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর এক চুরির ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। পরকীয়া প্রেমের টানে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা দাসপাড়া গ্রামের প্রবাসী মারুফ আলীর স্ত্রী জয়নব সিফা (২৩) এর সাথে তার প্রতিবেশী গাড়ির হেলপার মুরশেদ আলী আকাশের (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টার দিকে ভুক্তভোগী আব্দুল মতিন ও তার স্ত্রী তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে, জয়নব ও আকাশ পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে স্বর্ণের গহনা এবং নগদ টাকা লুট করে।

​ঘটনার পর আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় আজ ১৫ মার্চ রাত ১:৪০ মিনিটে কালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।

অভিযানে গ্রেফতার করা হয়১. মোঃ মুরশেদ আলী আকাশ (২৫), পিতা- মোঃ মনিরুল ইসলাম।
২. মোসাঃ জয়নব সিফা (২৩), স্বামী- প্রবাসী মোঃ মারুফ আলী।
​আকাশের বাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি আংটি ও ১ জোড়া রুপার নূপুর উদ্ধার করা হয়। এছাড়া জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

​গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com