মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী রনি, বিচার দাবি পরিবারের নৌবাহিনীর অভিযানে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জন আটক ‎ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা জাতীয় প্রেসক্লাবের সামনে সাতক্ষীরায় দিনমজুর সাগর হত্যাকাণ্ডের বিচার বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন হলোখানা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রাশেদুল ইসলাম রোমান হামলা বন্ধে হিজবুল্লাহর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প তারকাদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

 

গাজীপুরের কালীগঞ্জে মহাষ্টমী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার (২৬শে মার্চ) অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। ভোরের নরম আলো আর কুয়াশার চাদর ভেদ করে সূর্য ওঠার আগেই কালীগঞ্জ পৌর শ্মশান মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।

 

কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশানের ভক্তবৃন্দের আয়োজনে বিশ্ব মানব কল্যাণে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী বাসন্তী পূজা ও মহা অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন (এমপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি বাবু সন্তোষ চন্দ্র রায়। শ্মশান কমিটির সহ-সাধারণ সম্পাদক মানস কুমার গুণ অতিথিবৃন্দের শুভেচ্ছা জানিয়ে শ্মশান ঘাট নির্মাণের, শ্মশানের জায়গা বৃদ্ধি ও নির্মাণাধীন ভক্ত নিবাসের অসমাপ্ত কাজ সমাপ্তীকরণের বিষয়গুলো তুলে ধরেন।

অনেকেই পরিবার-পরিজনসহ অংশ নিয়ে এই আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিণত করেন, যেখানে ভক্তি আর আনন্দ মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব পরিবেশ।

 

স্নান শেষে ভক্তরা ছুটে যান কালীগঞ্জ ঐতিহ্যবাহী পৌর শ্মশান কেন্দ্রীয় মন্দিরে। সেখানে দিনব্যাপী পূজার্চনা, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর।

 

এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বর্ণিল মেলা। মেলায় শিশুদের জন্য রঙিন খেলনা, নানা ধরনের মিষ্টান্ন ও দেশীয় খাবারের দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় আর বিক্রেতাদের প্রাণবন্ত হাঁকডাকে মেলা প্রাঙ্গণ জমে ওঠে প্রাণের উচ্ছ্বাসে।

 

স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পুণ্যস্নান। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এ আয়োজন হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com