বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

জেলার ভূঞাপুর উপজেলায় তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলার ভূঞাপুর উপজেলায় মিনি ফিলিং স্টেশন পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গেবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বাসসকে জানান, গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজ এর ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারীজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুদ রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই এর সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com