শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ধাম‌ইরহাটে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে ইরি বোরো ধান বিনষ্ট

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

ধাম‌ইরহাট( নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাট উপজেলার ১নং ধম‌ইরহাট ইউনিয়নের অন্তর্গত শিবরামপুর বেনীদুয়ার মিশন পাড়া বসবাসকারী ক্লেমেন্ট তপ্ন জানান, শিবরাম পুর মৌজার জে এল নং ৯৪ আর এস খতিয়ান নং ২২৩ দাগ নং ৪২৩ জমি ৫১ শতাংশ, দাগ নং ৬৩৩ জমির পরিমাণ ২৫ শতাংশ এবং দাগ নং ৬৩৫ জমির পরিমাণ ১. ০৭ শতাংশ মোট ২.২৩ শতাংশ জমি, উক্ত জমিতে আমি সহ আমার ওয়ারিশগণ ভাগ বন্টন করিয়া দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসতেছি কিন্তু চলতি মৌসুমে ২.২৩ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপন করিয়াছি এবং পরিচর্যা অন্তে ধান পরিপক্ক হইয়াছে এমন অবস্থায় ১৮/ ৪/২০২৬ তারিখে দিবাগত রাত্রির যে কোন সময় বিবাদি মোঃ আশরাফুল ইসলাম গং জমিতে অনাধিকার প্রবেশ করিয়া আমাদের ফসলের জমিতে বড় ধরনের ক্ষতি করার নিমিত্তে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করিয়াছে। জমি রোপনের পর থেকেই বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকিও প্রদান করে আসছেন।

এছাড়াও আমাদের গ্রামের দুইজন কৃষি শ্রমিক দীপ্ত হেমরম এবং অনন্ত হাসদা কে অধিক বকশিশ প্রদানের প্রলোভনে ক্ষতিকর কীটনাশক রাতে স্প্রে করার জন্য বললে, তারা রাত আঁধারে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে অসম্মত হন। আশরাফুল ইসালাম গং ১৮ ই এফ্রিল দিবাগত রাতে আমাদের জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করার ফলে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা টাকার ফসলে ক্ষতি সাধন হয়েছে।

এছাড়াও পরবর্তীতে আমাদের আরো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ও বিদ্যমান রয়েছে এই বিষয়ে আমরা ধাম‌ইরহাট থানায় অভিযোগ দায়ের করেছি আশা রাখি সত্য তদন্ত করে আমাদের ন্যায় বিচার প্রদান করবেন। অপরদিকে বিবাদী আশরাফুলের বাড়িতে সাংবাদিকেরা যোগাযোগ করতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি, ফোন নাম্বারে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।এই বিষয়ে থানায় যোগাযোগ করলে ধাম‌ইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান সাংবাদিকদের জানান আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com