বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আরো দুদিন থাকবে এই রোদ-বৃষ্টির খেলা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:মাঝে মধ্যে রোদের দেখা মিললেও দিনের বেশিরভাগ সময় বৃষ্টি চলছে কখনও মুষলধারে কখনও হালকা।গত তিন দিন ধরে প্রকৃতিতে চলছে রোদ-বৃষ্টির খেলা। রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় আবহাওয়ার এই চেহারা। আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন।

আবহাওয়াবিদরা বলছেন, প্রকৃতির এই অবস্থা চলবে আরো দুইদিন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে যে থেমে বৃষ্টিপাত চলছে তা আরো দুই দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ডের দক্ষিণাংশ এবং তৎসংলগ্ন গাঙ্গেয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার ও পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে দুই-তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে এ মাসে স্বল্পমেয়াদী বন্যাও হতে পারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com