বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

ভারতে মেজর জেনারেল বরখাস্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলের উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রিগেডের একজন মেজর জেনারেলকে অবসর ভাতা ছাড়াই বরখাস্ত করা হয়েছে। সেনাবাহিনীর অপর এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানির দায়ে তাকে পদচ্যুত করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক আদালতের সুপারিশক্রমে মেজর জেনারেল আর এস জাশোয়ালকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। গত জুলাইয়ে তাকে বরখাস্ত করার আদেশে স্বাক্ষর করেন তিনি।
দেশটির বার্তা সংস্থা এএনআইকে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ‘সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ওই সেনা কর্মকর্তাকে এই দণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সেনাপ্রধানের সিদ্ধান্তটি পদচ্যুত ওই মেজর জেনারেলকে জানান কমান্ডার লে. জেনারেল এমজেএস খালোন।’

গত বছরের ডিসেম্বরে ভারতের একটি সামরিক আদালত ওই আর্মি জেনারেলের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করার সুপারিশ করে। আদালতের সেই সুপারিশের প্রেক্ষিতে তাকে সেনাবাহিনী থেকে পদচ্যুত করা হলো।

এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, যৌন হয়রানির ওই ঘটনাটি ঘটে ২০১৬ সালে। তখন অভিযুক্ত ওই মেজর জেনারেল ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে হরিয়ানার চন্ডিমন্দির সেনানিবাসে কর্মরত ছিলেন। সেখানে ক্যাপ্টেন পদমর্যাদার একজন নারী কর্মকর্তাকে যৌন হেনস্থা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com