জাকির হোসেন
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৯৮১ সালের ২১ মে তার পিরোজপুর আগমন দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বৃহস্পতিবার) দুপুরে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে প্রধান অতিথি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জাকির হোসেন,পিরোজপুর।