নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর সদর উপজেলার বৈদ্যপাড়া মোড়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তারেক হাওলাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাশাপলা এলাকার বাসিন্দা মো. তারেক হাওলাদার (৩০) দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌরসভার তেল ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে প্রতিদিন ২ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মে সকাল আনুমানিক ১০টার দিকে হাসিবের নেতৃত্বে কয়েকজন যুবক বৈদ্যপাড়া মোড়ে তাকে আটকে মারধর করে।
এসময় হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত তারেক হাওলাদার জানান, “আমি নিয়মিত ব্যবসা করি। কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে মারধর করা হয়েছে।