রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু দিনে ২টি করে ডিম খাওয়ার উপকারিতা কী জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বিশ্বকাপে নিজেদের ইতিহাসের ‘সেরা’ স্কোয়াড ঘোষণা কানাডার বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বাঁধন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল ধামইরহাটে শহীদ জিয়া ৪৫ তম শাহাদত বার্ষিকী তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫ বার পঠিত

হাফসা আক্তার :

 

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক আজ ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

 

সহায়তা বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর গত ২৫ জুন রাত থেকেই ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে প্রতি বেলা খাবারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারা যেন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারেন, সেই লক্ষ্যে তাদের জন্য একটি গরু এবং সুন্দরভাবে পোলাও-মাংস দিয়ে ঈদ উদযাপনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

 

এছাড়া পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত তারা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। একটি মহল বা গুপ্ত সংগঠন এই পরিস্থিতি নিয়ে নোংরা রাজনীতি ও অপপ্রচারে মেতে উঠেছে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

 

তিনি বলেন, একটি মহল সমাজে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তারা সাধারণ মানুষের ভালো চায় না। তাই কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচারের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি ক্ষতিগ্রস্তদের অনুরোধ করেন।

 

আমিনুল হক আরও বলেন, সরকার ও দল সব সময় এই বিপন্ন মানুষগুলোর পাশে রয়েছে। তারা যেন আপাতত নিজেদের মাথা গোঁজার ঠাঁইটি এখানেই নিশ্চিত করতে পারেন, সেই ব্যবস্থা বহাল থাকবে। এর পাশাপাশি খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় ভুক্তভোগী মানুষের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে তাদেরকে কোথায় স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মল্লিক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী বাদশা মিয়া সাধারণ সম্পাদক আসলাম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com