সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ছিনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে দেখতে চান অনেকে, আলোচনায় বিএনপি নেতা মুকুল মাস্টার কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস খাগড়াছড়ি লক্ষীছড়িতে বিজয় কুমার চাকমা একজন আদর্শ শিক্ষক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভড়া ইউনিয়নে একের রক্ত অন্যের জীবন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুর থেকে একমাত্র সন্ত্রাসীরাই উচ্ছেদ হবে কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে আদালতে যাবো: পরিবেশমন্ত্রী

ঈদুল আযহা উপলক্ষে ৪ নং চাকিরপাশা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আব্দুস সালাম

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

  স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৪ নং চাকিরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের কৃতি সন্তান ও চেয়ারম্যান জনাব আব্দুস সালাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধন। ঈদুল আযহার এই মহিমান্বিত শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

চেয়ারম্যান আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি আরও বলেন, “আমি সবসময় ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

শেষে তিনি ৪ নং চাকিরপাশা ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান — “ঈদ মোবারক”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com