বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

জাকির হোসেনঃ
হিজরী নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
ফল উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পৃথক-পৃথক স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে সাজিয়ে প্রদর্শন করে। প্রতিটি স্টলে ফলের নাম, পুষ্টিগুণ, ঔষধি গুণাগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং সুষম খাদ্যাভ্যাসে ফলের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের সামনে উপস্থাপনা করে। শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা, পরিচ্ছন্ন উপস্থাপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থাপনা মনোযোগসহকারে পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ও মৌসুমি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীলতা বিকাশ এবং ব্যবহারিক শিক্ষার প্রসারের লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠানে তানজিমুল উম্মাহ বয়েজ সেকশনের অধ্যক্ষ আব্দুল হাদী, গার্লস সেকশনের অধ্যক্ষ মো. লোকমান হোসাইন, মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন, উপাধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com