শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা ডিসির বক্তব্যের প্রতিবাদে তালায় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জীবন কোনোদিনই সরল ছিল না : জয়া জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সংস্থার কড়া বার্তা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ কার্যকর করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

শুক্রবার (২৬ জুন) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেন এমন এক সময়ে, যখন যুদ্ধের অবসানে বৃহত্তর একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রোসি জাপানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, (সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তির উদ্দেশ্য হলো, ইরানে যেন কোনো পারমাণবিক অস্ত্রের উন্নয়ন না ঘটে তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘কিন্তু শুধু উদ্দেশ্য থাকলেই হবে না। যত দ্রুত সম্ভব একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা কার্যকর করতে হবে।’
ইরান সরকারও খুব স্পষ্টভাবে জানায়, এটি তাদের উদ্দেশ্য নয়।

আইএইএ প্রধান আরও বলেন, তেহরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কী করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক প্রাথমিক সমঝোতার পর তেহরানের সঙ্গে সংস্থাটির আলোচনা মাত্র শুরু হয়েছে।

গ্রোসি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ কাজ গতি পাবে।’

ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে বেসামরিক পূর্ণাঙ্গ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারেও তারা অনড় অবস্থান বজায় রেখেছে।

গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় তেহরান গত জুলাই থেকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com