বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের ফেলোশিপ অর্জন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) থেকে ফেলোশিপ অর্জন করেছেন।

আইএসপিআর জানায়, ইউএসআইয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং (অব.) গত ১৯ আগস্ট শেখ মামুন খালেদকে ফেলোশিপ দেন। শেখ মামুন খালেদ প্রথম বাংলাদেশি হিসেবে ইউএসআই থেকে এ সম্মান অর্জন করেন।

উল্লেখ্য, ইউএসআই ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লিভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক থিংক ট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরক্ষাসেবার সব বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উত্কর্ষ সাধনই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। এই প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com