বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মহসিন হত্যায় দুইজনের জবানবন্দি

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মোহাম্মদপুরে ‘ফিলিম জিরঝির’ গ্যাংয়ের দলনেতা মহসিন হত্যায় কিশোর গ্যাং ‘আতঙ্ক’ গ্রুপের দলনেতাসহ দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হলো আসামি আসিফ ও রকি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মোহাম্মদপুর থানায় করা মামলায় তাদের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামি আসিফ ও রকির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ ও সাভার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বুধবার বিকেলে মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিহত মহসিনের বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com