ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। ১৫ সেপ্টেম্বর রবিবারে আরোও এক বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরার ঠিকানায়। ইতালির ভেনিসে বসবাসকারী শওকত হোসেন মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। শওকত হোসেনের জন্ম নরসিংদীর রায়পুরায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। শওকত হোসেনের মৃত্যু সংবাদে ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24