নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার সকালে উত্তরা এপিবিএন হেডকোয়ার্টার্স সুইমিং পুলে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এপিবিএন) মো. মোশাররফ হোসেনসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়াটার পোলো খেলায় এপিবিএনকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় দুই দিনব্যাপী এই সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৯। বাংলাদেশে পুলিশের ৯টি ইউনিট হতে ১৫০ জন প্রতিযোগী এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে। সাতাঁর ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশীপে ১০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। যার মধ্যে ৯টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে ৩০টি পদকের মধ্যে ২০টি পদক জয় করেছে ডিএমপির ক্রীড়াবিদরা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছে ডিএমপির ক্রীড়াবিদ সবুজ মিয়া।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24