আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ত্রাল এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রালে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে রাজ্যের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ত্রালে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিহত তিনজনকে পাকস্তিানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে। ত্রালে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে তিন সন্ত্রাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এই সন্ত্রাসীরা গত মাসে কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের এক পরিবারের দুই সহোদরকে গুলি করে হত্যা করেছিল।
গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24